1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশালের মুলাদী উপজেলায় নিজদলের প্রতিপক্ষের হাতুড়ি পেটায় শ্রমিক দল নেতা

মেহেদী হাসান খোকা,ব্যুরো প্রধান।
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫,
  • 173 Time View
141

মেহেদী হাসান খোকা,ব্যুরো প্রধান।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরিশালের মুলাদী উপজেলায় নিজদলের প্রতিপক্ষের হাতুড়ি পেটায় শ্রমিক দল নেতা নজরুল ইসলামের বাম পা থেতলে গেছে। গুরুত্বর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার দুপুরে বরিশাল আদালতে মামলা দায়েরের পর বিচারক মুলাদী থানার ওসিকে মামলাটি এজাহারভূক্ত করার নির্দেশ দিয়েছেন। এরআগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের শোলঘড় নতুন চর এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে।

বুধবার দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন গুরুত্বর আহত ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ভাই টিপু খান অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শরিয়ত উল্লাহ তার সহযোগিদের মাধ্যমে দীর্ঘদিন থেকে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীসহ তার ভাই শ্রমিক দল নেতা নজরুল ইসলামকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে বের হতেই পূর্ব থেকে ওৎপেতে থাকা উপজেলা বিএনপির আহবায়ক শরিয়ত উল্লাহর ঘনিষ্ঠ সহযোগি সাবেক জাপার ইউনিয়ন সহ-সভাপতি নুরুল ইসলাম খান, সেক্রেটারী বাচ্চু খান, লালন খানসহ তাদের ১৫/২০ জন সহযোগিরা অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা নজরুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখমসহ তার বাম পা থেতলে দিয়েছে।

এ ব্যাপারে মুলাদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শরিয়ত উল্লাহ বলেন, হামলার সাথে আমি কিংবা আমার কোন লোক জড়িত নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026