1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরগুনার বেতাগী উপজেলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের  অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড রায়দায়ে ঘোষণা।

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 108 Time View
209

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরগুনার বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া এক শিশুকে ধর্ষণের দায়ে মহাসিন কাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।ফাঁসির রায়ে দণ্ডিত আসামি মহাসিন কাজী বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামের মৃত আইউব আলীর ছেলে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে মক্তবে যাওয়ার পথে ভিকটিমকে একা পেয়ে মহাসিন কাজী তাকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে গলায় চাকু ধরে খালের পাশে ঝোপের মধ্যে ধর্ষণ করেন। ঘটনার পর ভিকটিম তার মাকে জানালে, মা বেতাগী থানায় মামলা দায়ের করেন।এ বিষয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মহাসিন কাজী নামে এক আসামির ফাঁসির আদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আসামিকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালতের এ রায়ে আমরা সন্তুষ্ট।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026