1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বন্ধ ঘোষণা রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 169 Time View
118

অপু দাস 

মঙ্গলবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা শিগগিরই নোটিশের মাধ্যমে জানানো হবে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এদিকে, রাকসু নির্বাচন দীর্ঘ ৩৬ বছর পর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে এ প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দেয়। কিন্তু হঠাৎ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এবং রাজনৈতিক সংগঠনগুলো যারা প্রচারণা শুরু করে দিয়েছিল, তারা এখন কার্যত দিকনির্দেশনাহীন অবস্থায় পড়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ (২০ আগস্ট) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল এবং আগামী ২৪ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল। ভোটগ্রহণের দিন ঠিক করা হয়েছিল ১৫ সেপ্টেম্বর। উল্লেখ্য, গত ২৮ জুলাই তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন নির্বাচনী কার্যক্রম শুরু করে দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন হয়েছিল। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৩৬ বছর পর রাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026