
মো: শাকিল হোসেন স্টাফ রিপোর্টার
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে ৪ ডিসেম্বর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সময় পটুয়াখালী পৌরসভার বনানী সংলগ্ন এলকায় বাম গনতান্তিক জোট পটুয়াখালী জেলার উদ্যেগে বিক্ষোভ কর্মসুচী পালিত হয় এবং বিক্ষোভ কর্মসূচীর ধারা অব্যহৃত রেখে অদ্য বিকাল ৪ ঘটিকার সময় পটুয়াখালী পৌরসভার নিউমার্কেটের মেইন গেটের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে থাকেন।উক্ত বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন কমরেড মোতালেব মোল্লা, কমরেড সমীর কুমার রায়, কমরেড সুভাষ নাগ, এছাড়াও উক্ত বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন এড্যা: জহিরুল আলম সবুজ এবং অধ্যাপক মুস্তাফিজুর রহমান মিলন।সভায় আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারন জনগন।উক্ত কর্মসুচীতে বক্তব্য রাখার সময় কমরেড মতলেব মোল্লা বলেন যে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তার দলের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসুচী পালন করে আসছেন।কমরেড মতলেব মোল্লা আর বলেন যে যমুনার সামনে বিক্ষোভ কর্মসুচী পালনের সময় পুলিশের হামলায় তার অনেক নেতাকর্মী আহত হয়েছে তার ত্রীব নিন্দা প্রতিবাদ যানাই।