1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বদলগাছীতে বিনিময় সম্পত্তি জবর দখলের হুমকি অভিযোগ প্রভাবশালী পার্থ চৌধুরীর বিরুদ্ধে

মিলন হোসেন, স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 167 Time View
154

মিলন হোসেন, স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে একটি জমির দখল নিয়ে বিরোধ দেখা দিয়েছে। আওয়ামী লীগের সাবেক এমপি সুরেন্দ্রনাথের ভাগ্নে পার্থ চৌধুরীর বিরুদ্ধে। বিনিময় কবলাকৃত জমি জোরপূর্বক দখলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় একাধিক ভুক্তভোগী। জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধে আদালতের রায়, উভয়পক্ষের দাবি আর প্রশাসনিক পদক্ষেপ সবকিছু মিলিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তাই দ্রুত সমাধানের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের অভিযোগ, গ্রামের ৩ একর বিনিময় কবলা একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি। সুরেন্দ্রনাথের ভাগ্নে পার্থ চৌধুরীর বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত পার্থ চৌধুরীর চাচা অখিল চন্দ্র ভারত চলে যাওয়ার সময় বিনিময় কবলার মাধ্যমে এই জমি হস্তান্তর করেন বজলুর রহমানের কাছে। তখন থেকে এই জমি বজলুর রহমানের দখলে ছিল। তৎকালিন সময়ে মেয়ের বিয়ে উপলক্ষে বজলুর রহমান কিছু জমি বিক্রি করেন পার্থ চৌধুরীর বাবা কৃষ্ণ চৌধুরীর কাছে। ক্রয়কৃত সম্পত্তির সাথে বেশ কিছু জমি অতিরিক্ত নিজের দখলে নেয় পার্থ চৌধুরী। ঐ জমি নিয়ে আদালতে একাধিক মামলা ও করেছিলেন পার্থ চৌধুরী কিন্তু সেই মামলায় কোর্টের একাধিক রায়ও বিবাদী গণের পক্ষে রায় হয় কিন্তু পার্থ চৌধুরী সেই রায় মেনে নেয়নি।
ভুক্তভোগী ফজলে রাব্বি সহ কয়েকটি পরিবারের দখলে এখন ২৮ শতাংশ জমি আছে। ফজলে রাব্বি গং এর ২৮ শতাংশ বসত বাড়ির জমিতে ও প্রায় জবর দখল নেওয়ার হুমকি দেয় প্রতিবেশী প্রভাবশালী পার্থ চৌধুরী। অন্যদিকে এলাকাবাসী বলছেন, যাদের নামে কবলা রয়েছে তারাই বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে জমিতে বসবাস করছেন।
এ বিষয়ে অভিযুক্ত পার্থ চৌধুরী জানান, জমিটি অবৈধভাবে দখল করা হয়েছে এমনটা বলা যাবে না। কারণ তার বাবা তাদের এখানে থাকতে দিয়েছিলেন। তাই এটা অবৈধ দখল নয়। তবে বর্তমান যাদের দখলে আছে তাদের কাছে বৈধ কোনো হাইকোর্টের কাগজও নেই!
এ ব্যাপারে বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি জানান ঐ জমির বিষয়টি নজরে আছে এবং নির্ধারিত তারিখে শুনানি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026