1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বড় ভাইদের হাতে ছোট ভাই খু*ন, বিরোধের সূত্র জমি সংক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫,
  • 131 Time View
71

বড় ভাইদের হাতে ছোট ভাই খু*ন, বিরোধের সূত্র জমি সংক্রান্ত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মো: কামরুল হাসান
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আদর্শ গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই শওকত ওসমান (২৩) কে নির্মম ভাবে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার দুই বড় ভাই। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে রেলপথ সংলগ্ন রশিদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শওকত ওসমান ওই এলাকার মৃত হামিদ হোসেনের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈবুর রহমান।
পারিবারিক দন্ধের থেকেই রক্তাক্ত পরিণতি, নিহতের মা রেহানা বেগম জানান পৈতৃক ভিটায় জায়গার সংকটে তিন ছেলের জন্য পাশেই একটি জমি কিনে দেন তিনি। এই নতুন জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাহিত দুই বড় ভাই কাউসার ওসমান ও সাইফুল ইসলামের সঙ্গে ছোট ভাই শওকতের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সকালে বিরোধের জেরে পরিকল্পিত ভাবে বড় দুই ভাই মিলে শওকতকে রেলপথের পাশের একটি দোকানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শওকতকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি তৈবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মৃত দেহের সুরতহাল রিপোর্ট করেছে। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। শওকতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের এমন ভয়ংকর রূপ সমাজের জন্য এক অশনি সংকেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026