1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

নাটোর সংবাদদাতা মোঃ আলমগীর কবির 
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,
  • 122 Time View
197

নাটোর সংবাদদাতা মোঃ আলমগীর কবির 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতির গৌরবময় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে, দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য ও নাট্যাভিনয়ের মাধ্যমে বিজয়ের চেতনাকে প্রাণবন্ত করে তোলে। বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা ও আবেগঘন অভিনয়ে উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, বীর শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম।এ সময় আরও উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার প্রশাসক মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম, যিনি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী হিসেবেও পরিচিত,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026