1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বড়াইগ্রামে উপজেলা সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আলমগীর হোসেন নাটর
  • Update Time : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫,
  • 91 Time View
185

বড়াইগ্রামে উপজেলা সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, কালিকাপুর সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ব্লাড সুগার (RBS) পরীক্ষা, ব্লাড প্রেসার মাপা, রক্তের গ্রুপ নির্ণয়, অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা এবং BMI পরীক্ষা করা হয়।

ক্যাম্পের সভাপতিত্ব করেন তাহের ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মো. শামস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জনাব মো. আলতাফ হোসেন। অভিজ্ঞ ডাক্তারদের একটি দল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।অনুষ্ঠানে আরও জানানো হয়, বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার এই উদ্যোগের অংশ হিসেবে তাহের ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, স্বদেশ ডায়াগনস্টিক ক্লিনিক বনপাড়া, পাটোয়ারী জেনারেল হাসপাতাল, বনপাড়া ট্রমা সেন্টার ও বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালে প্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ এবং রেডিওলজি পরীক্ষায় ১০ শতাংশ ছাড়ে সেবা গ্রহণ করতে পারবেন রোগীরা।

স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে চিকিৎসা পৌঁছে দিতে এ ধরনের আয়োজনকে স্থানীয়রা প্রশংসা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026