1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৪:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়া-৭ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ শিবলু রহমান
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 64 Time View
132

মোঃ শিবলু রহমান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শাজাহানপুর–গাবতলী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চোপিনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিহিগ্রাম এ ডি ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন। তাঁর বক্তব্যে তিনি বলেন, অতীতের সব রেকর্ড ভেঙ্গে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ–সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, জেলা বিএনপির সদস্য ও সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি।

আরো উপস্থিত ছিলেন যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, স্বেচ্ছাসেবকদল সভাপতি আজাদুল রহমান আজাদ, উপজেলা তাঁতি সভাপতি লিটন আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি কহিনুর আক্তার ,মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার সম্পদ, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর মির্জা এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল, মহিলাদলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

সভায় সভাপতিত্ব করেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর কাদের মন্টু এবং সঞ্চালনায় করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার। আহ্বানের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলের সাফল্য নিশ্চিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026