
মহিদুল ইসলাম সোনাতলা বগুড়া প্রতিনিধি
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির ও এ কে এম আহসানুল হাবীব রাজা নেতৃত্বে ধানের শীষের পক্ষে এক বিশাল গণজোয়ার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যেমন—দিগদাইর, মধুপুর, পাকুল্লা, জোরগাছা, তেকানি, বালুয়া হাট , সদর ইউনিয়ন হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ গণজোয়ারের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ কে এম আহসানুল হাবিব রাজা ও জাকিরের সমর্থনে মিছিল ও শোভাযাত্রা করেন। সোনাতলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাজা বলেন,ধানের শীষ হচ্ছে জনগণের প্রতীক। এ আসনের মানুষ গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নির্বাচনে জনগণ জবাব দেবে ভোটের মাধ্যমে। অন্য বক্তারা বলেন, জাকিরই বগুড়া-১ আসনের তৃণমূলের প্রিয় নেতা। জনগণের পাশে থাকা এই নেতৃত্বই ধানের শীষকে বিজয়ের পথে নিয়ে যাবে।”গণজোয়ারের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি , পৌর বিএনপি সভাপতি, পৌর বিএনপি সাংগঠনিক , বিভিন্ন ইউনিয়নের সভাপতি ,সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পথসভা শেষে ধানের শীষের সমর্থনে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।