1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বগুড়া নকল ডিবি পুলিশ সেজে ভয়াবহ ডাকাতি তিন ডাকাত গ্রেফতার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 10:27 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বগুড়া নকল ডিবি পুলিশ সেজে ভয়াবহ ডাকাতি তিন ডাকাত গ্রেফতার

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার :
  • Update Time : Thursday, September 4, 2025,
  • 87 Time View
81

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত এক ভয়াবহ ডাকাতির ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ টিম। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

১৩ আগস্ট ২০২৫ শাজাহানপুর থানায় দায়ের করা মামলায় (মামলা নং-১৫, ধারা- ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) বলা হয়, বাদী মোঃ আরিফ হোসেন এর মালিকানাধীন পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) ১২ আগস্ট রাত ১২টা ১০ মিনিটে কেরানীগঞ্জের বছিলা এলাকা থেকে ১,২০,০০০ টাকার ফার্নিচার বোঝাই করে গাইবান্ধা ও দিনাজপুরে রওনা দেয়। ড্রাইভার মোঃ আল-আমিন এবং হেলপার মোঃ রফিক গাড়িটি চালাচ্ছিলেন।
১২ আগস্ট ভোররাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক এলাকায় পৌঁছালে ৩টি প্রাইভেটকারে থাকা ১৪-১৫ জন ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থামায়।

পরে চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে, গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে অপহরণ করে ফেলে রেখে যায়। ডাকাতরা নিয়ে যায়:
একটি স্মার্টফোন (মূল্য ৮,০০০ টাকা),নগদ ৩,০০০ টাকা ,ড্রাইভিং লাইসেন্স ,হেলপারের ফোন (মূল্য ১৩,০০০ টাকা) পিকআপ ভ্যান (মূল্য ৪,৫০,০০০ টাকা) মালামাল (মূল্য ১,২৫,০০০ টাকা) ঘটনার পর তদন্তে নামে পুলিশ। প্রথমে সন্দেহভাজন মোঃ রাতুল (২২) কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়।
চলমান অভিযানের অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে র‍্যাব ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে আরও তিন জনকে: ১. মোঃ কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪) – মালগ্রাম, বগুড়া ২. মোঃ রাসেল আহম্মেদ (৩৫) – নিশিন্দারা মধ্যপাড়া, বগুড়া ৩. মোঃ তারেক হোসেন (৩২) – সাবরুল কারিগরপাড়া, শাজাহানপুর, বগুড়া তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রায় সকলের বিরুদ্ধেই মাদক, ডাকাতি, অস্ত্র ও হত্যা চেষ্টার মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। অনেকেই পূর্বে গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়েছে, আবার কেউ কেউ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত আসামি।
ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুন্ঠিত সম্পদ উদ্ধারে পুলিশ ও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট