1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৩:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়ায় সাত বছরের সাজাপ্রাপ্ত পেশাদার মাদক ব্যবসায়ী বন্যা গ্রেপ্তার

মোঃ দেলোয়ার হোসেনস্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 197 Time View
148

মোঃ দেলোয়ার হোসেনস্টাফ রিপোর্টার:
বগুড়ায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক পেশাদার মাদক ব্যবসায়ী বন্যা বেগম (৩৩) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের নামাজগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গ্রেপ্তারকৃত বন্যা বেগম বগুড়ার মালগ্রাম এলাকার সাজু কসাইয়ের মেয়ে এবং সিরাজ মিয়ার স্ত্রী। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। জানা যায়, ২০১১ সালে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল বহনের সময় বন্যা বেগমকে পাঁচবিবি থানা পুলিশ গ্রেপ্তার করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর গত বছর আদালত তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে ভিন্ন নাম-পরিচয় ব্যবহার করে বসবাস করছিলেন। সম্প্রতি তিনি আবার বগুড়ায় ফিরে আসেন এবং পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

এ তথ্য গোয়েন্দা নজরদারিতে এলে সদর থানা পুলিশ পরিকল্পিত অভিযানে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে আরও পাঁচটি মাদক সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এদিকে, বন্যা বেগমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদক ব্যবসার শিকড় উৎখাতের দাবিও তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026