
প্রভাতী প্রতিবেদন
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর পেনু হাজী পাটোয়ারী বাড়ীতে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ইউনুছ মিয়ার স্ত্রী ছকিনা বেগম তার ওপর নির্যাতন, অবৈধভাবে বন্দি রাখা ও জোরপূর্বক বিয়ের অভিযোগ এনে ফেনী লেমুয়া পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। মামলাটি এজাহারভুক্ত হওয়ার পর পুলিশ অভিযানে নামে।
রাত আনুমানিক আড়াইটা নাগাদ মামলার প্রধান আসামি মোঃ মামুন (পিতা: মৃত ইউসুফ)-কে পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। কিন্তু এসময় মামুনের পরিবার — স্ত্রী, পুত্র, বড় ভাই, মেজ ভাইয়ের স্ত্রীসহ অন্যান্যরা মিলে পুলিশকে জিম্মি করে ফেলে। পরে তারা করিমূল হক, শাহাদাতসহ কয়েকজন স্থানীয় ব্যক্তিকে ডেকে এনে পুলিশের সঙ্গে আপসের ভান করে জোরপূর্বক আসামি মামুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে হতাশ হয়ে ফিরে গেলেও প্রায় এক ঘণ্টা পর পুনরায় ঘটনাস্থলে ফিরে আসে। তখনও তাদের পুনরায় জিম্মি করে আসামিকে নিতে বাধা দেওয়া হয়।এ বিষয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “যারা পুলিশের দায়িত্ব পালন কাজে বাধা দিয়েছে ও আসামিকে ছিনিয়ে নিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।” বাদীপক্ষ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে।যাহা ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন নং ৫৬/২৪/১০/২০২৫ইং ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৫৫/৩৪২/৩৮০/৪২৭/৫০০/৫০৬।