1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফেনী জিয়া মহিলা কলেজের পাশে বখাটেদের উৎপাত — শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 99 Time View
174

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনী জিয়া মহিলা কলেজের পাশে এস.এস.কে রোড এলাকায় প্রতি-নিয়ত বখাটেদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।প্রতিদিন কলেজে আসা-যাওয়া করা মেয়েশিক্ষার্থীরা অশালীন মন্তব্য, ভয়ভীতি ও হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।সম্প্রতি এক শিক্ষার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।সেই পোস্টে তিনি উল্লেখ করেন—প্রতিদিন কলেজে যাওয়ার পথে আমাদেরকে কিছু যুবক অশালীন মন্তব্য ও ইঙ্গিত করে বিরক্ত করে। ভয় দেখায়, কখনও পথ রোধ করে দাঁড়ায়।এভাবে কতদিন সহ্য করব জানি না।দৈনিক প্রভাতী বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশে অনিচ্ছুক থেকে বলেন—আমাদের পড়াশোনা এখন আতঙ্কের মধ্যে চলছে। সকাল-বিকাল কলেজে যাওয়া মানেই ভয় আর উৎকণ্ঠা। কেউ কিছু বললেই তারা উল্টো হুমকি দেয়।এলাকাবাসীর অনেকে জানান, কিছুদিন ধরে কলেজ সংলগ্ন রাস্তায় অপরিচিত কিছু যুবকের আড্ডা বেড়েছে। মেয়েদের যাতায়াতের সময় তারা কটূক্তি করে এবং পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে।প্রশাসনের হস্তক্ষেপের দাবি
শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল এই ঘটনার দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন,আমাদের মেয়েরা এখানে নিরাপদ নয়। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।এদিকে কলেজ প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে। তারা ইতোমধ্যে স্থানীয় থানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।সমাধানে প্রয়োজন জনসচেতনতা ও যৌথ উদ্যোগ বিশেষজ্ঞদের মতে,এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুধু প্রশাসনের নয়, সমাজের প্রত্যেকের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে টহল জোরদার, সিসি ক্যামেরা স্থাপন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা—এসব পদক্ষেপই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।এছাড়া, আন্তর্জাতিক মানবাধিকার আইন সংক্রান্ত সংস্থা থেকে চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব আবুল কাশেম এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বখাটেদের আইনের আওতায় আনা দরকার মনে করি।ভুক্তভোগী এক শিক্ষার্থীর কণ্ঠে শেষ আবেদন—আমরা শুধু নিরাপদে পড়াশোনা করতে চাই। ভয় নয়,স্বপ্ন নিয়ে কলেজে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026