1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফেনীতে চিকিৎসা নয় চলছে টাকার বাণিজ্য — দালাল-ডাক্তার সিন্ডিকেটে জিম্মি সাধারণ মানুষ

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 183 Time View
288

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনীতে চিকিৎসা নয়, চলছে টাকার বাণিজ্য — দালাল-ডাক্তার সিন্ডিকেটে জিম্মি সাধারণ মানুষ।ফেনীতে চিকিৎসা সেবা এখন মানবিকতার জায়গা ছাড়িয়ে রূপ নিয়েছে বাণিজ্যে।সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের কাছ থেকে অযৌক্তিকভাবে অর্থ আদায়, রিপোর্ট দেখাতে অতিরিক্ত ফি, এবং দালালদের দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।ভুক্তভোগীদের অভিযোগ, একজন রোগী একবার চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর রিপোর্ট দেখাতে গেলেও আবার দিতে হয় পরামর্শ ফি। টাকা ছাড়া অনেক চিকিৎসক রিপোর্ট পর্যন্ত দেখতে চান না।অনেক ক্ষেত্রে হাসপাতালের কর্মকর্তা ও দালাল চক্র রোগীর অসহায়ত্বকে পুঁজি করে গড়ে তুলেছে বাণিজ্যিক দৌরাত্ম্য।স্থানীয়দের মতে, চিকিৎসা নয়, আগে টাকা— এমন বাস্তবতা এখন ফেনীর হাসপাতালগুলোতে প্রকাশ্য গোপন। অসুস্থ রোগীকে যেখানে মানবিক সেবা দেওয়ার কথা, সেখানে রোগী ও তার পরিবারকে জিম্মি করা হচ্ছে অর্থের বিনিময়ে।অভিযোগ উঠেছে, প্রশাসনের কার্যকর নজরদারির অভাবেই এই অনিয়ম প্রতিদিন আরও বিস্তৃত হচ্ছে। দালালদের মাধ্যমে রোগী টানাটানির প্রতিযোগিতা, কমিশনের বিনিময়ে ক্লিনিক বদল, এমনকি পরীক্ষা-নিরীক্ষার খরচ বাড়ানো—সবই এখন নিত্যদিনের চিত্র।এ বিষয়ে সচেতন মহল বলছে, চিকিৎসা সেবা কোনো পণ্য নয়; এটি মানবিক দায়িত্ব। তাই প্রশাসনের কঠোর নজরদারি ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ না নিলে এই অমানবিক চক্র আরও ভয়াবহ আকার ধারণ করবে।ফেনীর দৃষ্টি–র উদ্যোগে সাধারণ মানুষ এখন তাদের চিকিৎসা সংক্রান্ত হয়রানি ও অনিয়মের অভিজ্ঞতা প্রকাশ করছেন।সংবাদমাধ্যমে এসব অভিযোগ প্রকাশের মাধ্যমে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।মানবিক চিকিৎসা ব্যবস্থার পুনরুদ্ধার ও দালাল-চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এখন সময়ের দাবি।জনাব আবুল কাশেম
পরিচালক আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্হা ফেনী জেলা জোন ।জনাব মোঃ হানিফ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ফেনী জেলা জোন কোঅর্ডিনেটর ইনভেস্টিগেশন ব্রাঞ্চ ফেনী সদর ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026