ফেনীতে উৎসবমুখর পরিবেশে রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
Update Time :
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
112 Time View
ফেনীতে উৎসবমুখর পরিবেশে রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জিয়া উদ্দিন মিষ্টার ও সালাহ উদ্দিন মামুন বিজয়ী হয়েছেন।সহ-সভাপতি পদে জিয়া উদ্দিন মিষ্টার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান পিপুল পেয়েছেন ৪৮৩ ভোট।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন মামুন ৫০৩ ভোট পেয়ে বিজয়ের মুকুট অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদ মজুমদার পেয়েছেন ৩৫৫ ভোট।এদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা—ফেনী জেলা জোনের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ এবং বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম সাহেব —রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের নবনির্বাচিত সহ-সভাপতি জিয়া উদ্দিন মিষ্টার এবং সাধারণ সম্পাদক সালাহ...
216
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জিয়া উদ্দিন মিষ্টার ও সালাহ উদ্দিন মামুন বিজয়ী হয়েছেন।সহ-সভাপতি পদে জিয়া উদ্দিন মিষ্টার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান পিপুল পেয়েছেন ৪৮৩ ভোট।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন মামুন ৫০৩ ভোট পেয়ে বিজয়ের মুকুট অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদ মজুমদার পেয়েছেন ৩৫৫ ভোট।এদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা—ফেনী জেলা জোনের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ এবং বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম সাহেব —রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের নবনির্বাচিত সহ-সভাপতি জিয়া উদ্দিন মিষ্টার এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন ও অন্যান্য নির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।সংস্থাটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রেড ক্রিসেন্ট ফেনী শাখার মানবিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের সেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।