1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৪:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুলবাড়ী বিদ্যালয় মাঠে আশ্রয়কেন্দ্র বিকল্প স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

এম,এ,ফারুকী, প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫,
  • 156 Time View
103

এম,এ,ফারুকী, প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর ফুলবাড়ী, ইজলামারী, গোয়ালগ্রাম ও ভন্দুর চর এলাকার শত শত বাসিন্দা ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তকে বিকল্প স্থানে নির্মাণের দাবিতে বুধবার ১৮ জুন বিকালের দিকে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যালয় মাঠের কেন্দ্রে একটি বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, এটি মাঠের ব্যবহারযোগ্যতা নষ্ট করবে এবং শিশু-কিশোরদের খেলাধুলার একমাত্র উন্মুক্ত স্থান হারিয়ে যাবে।

এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “বিদ্যালয়ের এই মাঠ দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র খেলার জায়গা। প্রতিদিন স্কুল শেষে কিংবা ছুটির দিনে এখানেই শিশুরা খেলাধুলা করে। মাঠের মাঝে স্থাপনা নির্মাণ হলে তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

তারা জানান, মাঠের একেবারে উত্তর ও পশ্চিম পাশে বিদ্যালয়ের দুটি পুকুর রয়েছে। যদি আশ্রয়কেন্দ্রটি ওই পুকুরগুলোর কোনো একটি ভরাট করে নির্মাণ করা হয়, তাহলে মাঠটি রক্ষা পাবে এবং খেলাধুলা চালু রাখা সম্ভব হবে। পাশাপাশি সরকার ঘোষিত “স্পোর্টস ফর ডেভেলপমেন্ট” নীতির সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করছেন তারা।

স্থানীয় তরুণ ও অভিভাবকেরা আশঙ্কা প্রকাশ করে বলেন, “বাচ্চারা মাঠে খেলতে না পারলে মোবাইল ও অসামাজিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়বে। এটি সমাজের জন্যও ক্ষতিকর।

এছাড়া বর্ষা মৌসুমে যখন আশপাশের এলাকা পানিতে প্লাবিত হয়, তখন কৃষকেরা এই মাঠেই ফসল শুকানোর কাজ করেন। মাঠটি বরাবরই স্থানীয় জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

এলাকাবাসী মানবিক ও বাস্তবিক দিক বিবেচনায় ইউএনও’র প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন ঘটনাস্থল পরিদর্শন করে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

প্রসঙ্গত, বহুমুখী আশ্রয়কেন্দ্র প্রকল্পের আওতায় নির্মিত এসব ভবন দুর্যোগকালীন সময়ে নিরাপদ আশ্রয় এবং সুষ্ককালের স্কুল ভবন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে স্থান নির্বাচনের ক্ষেত্রে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026