1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ আটক-২

বদরুজ্জামান বিপ্লব(কুড়িগ্রাম)
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 123 Time View
174

বদরুজ্জামান বিপ্লব (কুড়িগ্রাম)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহন করা একটি সিএনজি জব্দ করা হয়।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তায় অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ থাকার পরে একটি সিএনজি আসলে থামানোর সিগন্যাল দেন। পরে সিএনজি থামিয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে খোরশেদ আলম (৩৮) ও শফিকুল ইসলাম (৫০) কে আটক করতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী নুর আলম (৩৫) পালিয়ে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে সিএনজির ভিতর থেকে তিনটি পৃথক পাটের বস্তার মধ্যে পলিথিন, স্কচটেপ ও সুতলি দিয়ে মোড়ানো অবস্থায় ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026