1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুলবাড়ীতে বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

মো: বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী 
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 120 Time View
208

মো: বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রাজনৈতিক মতাদর্শ, সংগঠনের কর্মপদ্ধতি, সামাজিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা নতুনভাবে সংগঠনে যুক্ত হয়েছেন বলে আয়োজক সূত্রে জানা যায়।

গত শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি খাঁড়া পাড়ায় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হরমুজ আলী এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এ যোগদান অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবাগত নেতা-কর্মীদের হাতে দলীয় প্রতীক, সাংগঠনিক উপকরণ ও বিশেষ শুভেচ্ছা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী। তিনি বলেন নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে দেশ ও সমাজ বদলে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি ও ২৬ কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। তিনি বলেন আমরা দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করতে চাই। নতুন সদস্যদের যোগদান রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম,ইউনিয়ন সভাপতি শামসুল হুদা বাবুল,নজরুল ইসলাম ব্যাংকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাংবাদিক প্রতিনিধিরা।

যোগদানকারী কয়েকজন নেতা-কর্মী জানান“ন্যায়, সত্য, আদর্শ ও জনসেবায় বিশ্বাস রেখে আমরা নতুনভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলাম। আমরা সমাজ উন্নয়ন ও মানবসেবায় ভূমিকা রাখতে চাই।

আয়োজকদের প্রতিশ্রুতি অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যকে পর্যায়ক্রমে রাজনৈতিক প্রশিক্ষণ, সামাজিক দক্ষতা, মানবিক কর্মসূচি ও গণমানুষের সেবা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।পরিশেষে দোয়া মাহফিল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026