1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুটফুটে নবজাতক কন্যাকে ফেলে রেখে পালিয়ে গেছে তার মা–বাবা। 

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 133 Time View
237

এস এম আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নির্মম, অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ হয়ে গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড। গত ২৫ নভেম্বর রবিবার দুপুরে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন মিম নামের এক নারী। সঙ্গে ছিলেন তার স্বামী পরিচয় দেওয়া রবিউল। সবকিছুই ছিল যেন স্বাভাবিক,কিন্তু পরদিন সোমবার (২৬ নভেম্বর) সকালে ডাক্তার রাউন্ডে এসে চোখ কপালে ওঠে সবার—শিশুটি বেডে থাকলেও তার মা–বাবার কোনো খোঁজ নেই!

হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত যোগাযোগ করার চেষ্টা করে তাদের দেওয়া নম্বরে। কিন্তু বারবার ফোন করেও পাওয়া যায়নি কাউকে। মনে হচ্ছে, পরিকল্পিতভাবেই নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছে তারা। ভর্তি টিকিট পর্যন্ত নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ায় শনাক্ত করাটাও কঠিন হয়ে উঠেছে।

এদিকে ফুটফুটে শিশুটিকে এক নজর দেখতে ওয়ার্ডে শুরু হয়েছে মানুষের উপচে পড়া ভিড়। কেউ বলছে—এভাবে কী করে নিজের রক্তমাংস ফেলে যায়? কেউ চুপচাপ দাঁড়িয়ে কাঁদছেন শিশুটার ভাগ্য ভেবে। হাসপাতাল কর্মীরা জানাচ্ছেন—পরিস্থিতি সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নিরাপদে রেখেছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে— কে এই মিম? সত্যিই কি রবিউল তার স্বামী? কেন তারা সন্তান রেখে পালাল? সব প্রশ্ন এখন এক রহস্য, এক মানবিক শূন্যতা।

দরদভরা চোখে সবাই তাকিয়ে আছে সেই ছোট্ট কন্যাটির দিকে— যে পৃথিবীতে এসেছে মাত্র কয়েক ঘণ্টা, অথচ প্রথম আলো দেখেই হারিয়েছে সবচেয়ে আপন দুজন মানুষকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026