1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফাজিলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 117 Time View
217

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিরাপদ সড়ক আন্দোলনের জেলা নেতা মাহের আমিরুল হকসহ দুজন গুরুতর আহত,এক ব্যবসায়ী নিহত ফেনীর ফাজিলপুরের আলীনগরে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।এতে নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহের আমিরুল হকসহ দুজন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর আলীনগর এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়েন।ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহজাহান (৪০) মারা যান।নিহত শাহজাহানের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি দীর্ঘদিন ধরে ফেনীর মহিপালে বসবাস করতেন এবং স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসা করতেন।তার অকাল মৃত্যুতে এলাকাবাসী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।দুর্ঘটনায় গুরুতর আহত হন নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহের আমিরুল হক এবং তার সহযোগী রায়হান (৩২)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল করিম বলেন, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে আসছিল। মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়ার পর কয়েক মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।ঘটনাস্থলেই এক ব্যক্তি প্রাণ হারান।খবর পেয়ে ফেনী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।বিষয়ে ফেনী হাইওয়ে থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই।প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে, চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা কমিটির একাধিক নেতা জানান, আহত মাহের আমিরুল হক দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা সচেতনতায় কাজ করে আসছেন। তার দুর্ঘটনার খবরে সংগঠনের কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।ফেনীতে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিয়ে সাধারণ মানুষও উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহন ও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের কারণে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।দিনের শেষে ফেনীর ২৫০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026