1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফরিদপুরে ভাঙ্গা আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, ভাঙচুর-লুটপাট এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫,
  • 241 Time View
141

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ২৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নেওয়ার পাশাপাশি তিনজনকে আটক করেছে।

সোমবার দুপুরে উপজেলার তুজারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তুজারপুর গ্রামের ওহাব ভূঁইয়ার সঙ্গে ওমর মাতুব্বরের দ্বন্দ্ব চলে আসছিল।

শনিবার রাতে তুজারপুর বাজারে ওয়াজ মাহফিল চলাকালে ওহাব ভূঁইয়ার সমর্থক ইমন ভূঁইয়ার সঙ্গে ওমর মাতুব্বরের সমর্থক মানিক ও তামিমের তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়।

এ ঘটনার জেরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ২৫টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

ওসি মোকছেদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026