
নাজিম উদ্দীন ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব আজিমপুর জয়রাম মহাজন বাড়িতে।স্থানীয় সূত্রে জানা যায়, চাচা বৈকুণ্ঠ চন্দ্র নাথ ও ভাতিজা প্রবাসী সবু নাথের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সবু নাথ তার চাচাকে ধাক্কা দিয়ে ফেলে বেধড়ক পেটান। এতে বৈকুণ্ঠ চন্দ্র নাথ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি সবু কান্তি নাথ পলাতক রয়েছেন। তার স্ত্রী টিংকু রানী নাথকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”