
নাজিম উদ্দীন ফটিকছড়ি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী পাঁচ হেভিওয়েট নেতা বৈঠক করেছেন। এ বৈঠকে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও উপস্থিত ছিলেন।
শুক্রবার (১০ অক্টোবর) চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ বৈঠককে ফটিকছড়ির বিএনপিতে ঐক্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে কাজ করার ওপর জোর দেওয়া হয়।আলোচনায় জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করার সুযোগ নেই বলে অভিমত ব্যক্ত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, মনোনয়ন কার হাতে যাবে, সেটা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তবে আমরা চাই, সবাই মিলে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নির্বাচন সামনে রেখে কোনো বিভক্তি নয়, বরং ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ছালাহ উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।
সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর, বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বৈঠকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়। এছাড়াও বিএনপির হাইকমান্ডের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। দলের সিদ্ধান্তে।