
নাজিম উদ্দীন ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্র কাঠামো মেরামত” বিষয়ক লিফলেট বিতরণ করেছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব ছালাহ উদ্দিন।শনিবার (০১-১১-২০২৫) বিকাল ৪:৩০ মিনিট সময় নানুপুর বাজারের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণের সহ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এম আজিজ উল্লাহ এবং সঞ্চালনা করেন নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. কায়েস আহমেদ।
বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা জাতির মুক্তির দিশা দেখাবে।লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তারেক রহমানের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন।চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এডভোকেট সাইফু উদ্দীন সোহেল ও নুরু উদ্দিন নুরু।
এছাড়াও উপস্থিত ছিলেন নানুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজিম উদ্দিন,ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য কে এম আজম,সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন,শামসুল আলম মেম্বার, সৈয়দুল হক, মোহাম্মদ আলী, আতিক চৌধুরী, লোকমান মেম্বার, আজম মুন্সী বদিউল আলম গিয়াস উদ্দিন,ও সাঈদ সুমন প্রমুখ।