1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফটিকছড়িতে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নমিনেশন রিভিউর সমর্থকরা মানববন্ধন করেছে ।

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 313 Time View
481

ফটিকছড়ি রিপোর্ট , নাজিম উদ্দীন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ষচট্টগ্রামের ফটিকছড়ি-২ আসনের তৃণমূলের দক্ষ ও পরীক্ষিত সংগঠক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন না দেওয়ায় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৯ নং সমিতিরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার) বিকাল ৩টা থেকে সমিতিরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।

বক্তারা বলেন,

“কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও যোগ্য রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। দলের সংকটময় সময়ে তিনি মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন, যা তৃণমূলের কাছে তাঁকে আরও জনপ্রিয় করেছে।”

বক্তারা আরও জোর দিয়ে বলেন,

“আমরা কোনো অযোগ্য ব্যক্তির জন্য নয়, যোগ্য ও নেতৃত্বগুণসম্পন্ন মানুষের জন্য দাবি জানাচ্ছি। কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার ফটিকছড়ির মানুষের আস্থার প্রতীক। তাই বিএনপি হাই কমান্ডের কাছে আমাদের একটাই আহ্বান—তাঁকেই মনোনয়ন দেওয়া হোক।”

বক্তারা জানান, ৫ আগস্টের পর থেকে ফটিকছড়ির ১৮টি ইউনিয়নে তিনি সংগঠনকে নতুনভাবে পুনর্গঠন করেছেন। ১১টি অঙ্গ সংগঠনকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।তাঁর রাজনৈতিক জীবনের ঝুঁকির দিক তুলে ধরে বক্তারা বলেন,

“২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে গিয়ে দক্ষিণ ফটিকছড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হলেও আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যান।”

বক্তারা আরও বলেন,

উত্তর চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ অঞ্চল ফটিকছড়িতে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার সাহস ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর তাঁর নেতৃত্বে ফটিকছড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি,যা তাঁর সফল ও বিচক্ষণ নেতৃত্বের প্রমাণ।”শেষে বক্তারা আশা প্রকাশ করেন,

“এমন একজন সৎ, দক্ষ ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে ফটিকছড়িতে বিএনপি আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও শক্তিশালী হবে।”

সমিতির হাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সারোয়ার হোসেনের সভাপতিত্বে সমিতির হার্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য জনাব সারোয়ার মুফিজ, ব্যাংকার হারুন, প্রফেসর শাহ আলম, মোহাম্মদ আবুল বাশার, এডভোকেট জসিম উদ্দিন, মোঃ শাহ আলম, জাহেদ মেম্বার, নাজিমুদ্দিন, সিজারুল ইসলাম, মোঃ আনোয়ার, নাসির শিকদার, খোরশেদ কোম্পানি, নুরুল আলম মিয়াজি, খোরশেদ আলম,গাজী মোরশেদ, এডভোকেট এমদাদুল হক বাপ্পি, সাইফুল ইসলাম সাগর, জয়নাল হাজারী, প্রমুখ।।

কর্মসূচিতে এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সমিতিরহাট বাজার “আজিম উল্লাহ বাহারকে নমিনেশন দিন” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026