1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড, দুটি জিপ গাড়ি জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 111 Time View
185

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ব্রাহ্মণহাট এলাকার হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত দুটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে তিনজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করলে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্রে জানা যায়, হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, হালদা নদী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং দেশের একমাত্র প্রাকৃতিক মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র। অবৈধ বালু উত্তোলন নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026