1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রিন্টার টোনারের ভেতর হেরোইনের চালান, রাজশাহীতে দুইজন আটক

অপু দাস স্টাফ রিপোর্টার রাজশাহী
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 137 Time View
207

অপু দাস স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীতে বিশেষ অভিযানে প্রায় ৬৪ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আন্তঃজেলা মাদকচক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক গ্রামের আসারুল ওরফে রনি (২১) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার রেলকলোনী এলাকার জাহানারা বেগম (৫০)।র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল জানতে পারে, আসামিরা হেরোইন নিয়ে শিরোইল এলাকায় অবস্থান করছে। পরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। এ সময় আসারুলের কাছে থাকা একটি নষ্ট প্রিন্টারের বক্স তল্লাশি করে টোনারের ভেতর লুকানো ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।র‍্যাব জানায়, জাহানারা বেগম পূর্বে একাধিকবার রাজশাহী এসে অজ্ঞাত উৎস থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। অপরদিকে, আসারুল সীমান্তঘেঁষা এলাকার বাসিন্দা হওয়ায় সহজে হেরোইন সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিত।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদকচক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করত।উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে একটি প্রিন্টার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।র‍্যাব জানায়, বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026