1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রয়াত ধর্মানন্দ মহাথের এর শেষকৃত্য সম্পন্ন

সুপণ বিশ্বাস রাউজান (বিশেষ প্রতিনিধি)
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 165 Time View
121

সুপণ বিশ্বাস রাউজান (বিশেষ প্রতিনিধি)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্য দিয়ে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যশস্বী সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব,রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্ব আবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের উপাসক প্রয়াত যতীন্দ্র লাল বড়ুয়ার পুত্র সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া ও সংঘমাতা দেবী রাণী বড়ুয়া’র কনিষ্ঠপুত্র এবং পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরূপকার,কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের’র প্রাণ প্রতিম শিষ্য,রাউজান কেউটিয়া খামারবাড়ি সার্বজনীন ধর্মদূত বিহারের অধ্যক্ষ রত্নসুহৃদ শ্রীমৎ ধর্মানন্দ মহাথের’র শেষকৃত্যানুষ্ঠান রাউজান কেউটিয়া খামারবাড়ী সার্বজনীন ধর্মদুত বিহারে ৪ জুলাই ২০২৫ শুক্রবার সফলভাবে সুসম্পন্ন হয়।

দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে সকালের পর্বে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যক্তিত্ব হোয়ারাপাড়া মৈত্রী বিহারের মহাধ্যক্ষ সংঘবন্ধু শ্রীমৎ দেবানন্দ মহাথের ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম বিনাজুরী মৈত্রী নিকেতন বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবীর। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন শ্রীমৎ জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক শ্রীমৎ সুমেধানন্দ মহাথের।

উক্ত পূন্যময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব শাসনরত্ন শ্রীমৎ সুমিত্তানন্দ থের।

বৈকালিক পর্বের শেষকৃত্যানুষ্ঠান ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী শ্রীমৎ রতনশ্রী মহাথের।

আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহসভার উর্দ্ধতন সহ-সভাপতি স্মৃতিভাস্কর শ্রীমৎ শীলভদ্র মহাথের ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অগগমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ শ্রীমৎ অধ্যাপক ড.বনশ্রী মহাথের।

প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সংঘনায়ক শাসনতিলক সদ্ধর্মজ্যোতি শ্রীমৎ সুনন্দ মহাথের ও প্রধান সদ্ধর্মদেশকের আসন গ্রহন করেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা শ্রীমৎ

উ পঞ্ঞা চক্ক মহাথের ।বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রীসদ্ধর্মশাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের অনুষ্ঠানের কথা থাকলেও অসুস্থতার কারনে আসতে না পারায় ওনার পাঠানো বাণী পাঠ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সভাপতি মিঃ ব্রাম্মান্ড প্রতাপ বড়ুয়া ।

স্মৃতিচারণ করেন উদযাপন পরিষদের সমন্বয়কারী দেব মিত্র থের, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, বিনয় ভুষণ বড়ুয়া, সমাজ সেবক স্বপন কুমার বড়ুয়া, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারন সম্পাদক ডাক্তার অমরেশ বড়ুয়া চৌধুরী, পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া , যুগ্ম সমন্বয়কারী ডাক্তার উদয়ন কুমার বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, ধর্মদুত বিহারের সভাপতি বাবুল বড়ুয়া, সাধারন সম্পাদক বিমল বড়ুয়া, অর্থসচিব নয়ন বড়ুয়া, ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘনিধি সুমঙ্গল থের , ভদন্ত বি সত্যানন্দ থের ,ভদন্ত করুনানন্দ ভিক্ষু ও শিক্ষক সুমন বড়ুয়া ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026