1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর তৃতীয় মৃ,ত্যু বার্ষিকী

হুমায়ুন কবির,
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 162 Time View
102

হুমায়ুন কবির,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

প্রয়াত সিনিয়র প্রবীণ বিশিষ্ট সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ রবিবার। গত ২০২২-ইং সালে (২৯ শে জুন) বুধবার বিকেল ৪ টা ৪০ মিনিটে বগুড়া শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ (শ.মে.ক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি সনাতন ধর্মের হলেও দারিদ্র্যতার কারণে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন পাশাপাশি সেই ছাত্র জীবন থেকেই লেখালেখির নেশায় জরিয়ে পরেন তৎকালীন সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের হাতে গোনা কয়েকটি পত্রিকায় লেখালেখি শুরু করেন। তিনি সেই সময় থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘ ৫২ বছর সাংবাদিকতা করে মৃত্যু বরণ করেন। উল্লেখযোগ্য অবশেষে তিনি দারিদ্র্যতাকে হার মানিয়ে মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ঢাকায় অবস্থান করেন এবং দেশের আইন সংবিধান লেখক ড. কামাল এর সহকারী হিসেবে তিনি ঢাকায় অবস্থান করেন। উচ্চ ডিগ্রি লাভের আশায় শুরু করেন আবারো লেখাপড়া আর সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে সাংবাদিক নির্যাচনের মূল নেতৃত্বেও তিনি ব্যাপক ভূমিকা রাখেন এমনকি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়ে ছিলেন। সেইসময় জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তিনি সুসম্পর্ক গড়ে তোলেন হয়ে উঠেন প্রতিবাদী কলম সৈনিক।

এরপর ১৯৮৪-ইং সালে তিনি ঢাকা ত্যাগ করে রাজশাহীতে অবস্থান করেন এবং সেই সময় উত্তরাঞ্চলের একমাত্র আলোচিত পত্রিকা দৈনিক সোনার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন এবং পরে উপজেলা প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করেন। এরপর জয়পুরহাট জেলা গঠিত হওয়ার আগেই তিনি নিজ জন্মভূমি জয়পুরহাটের আক্কেলপুরে এসে প্রাচীন ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাব স্থাপিত করেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোনার দেশ এবং জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধির দায়িত্বে থাকাকালীন সময়ে ২০২২-ইং সালে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর পর ইতিহাস যাচাই করে জানা যায় তিনি ঢাকায় পড়ালেখার পাশাপাশি দৈনিক সংগ্রাম পত্রিকার নিজস্ব সংবাদদাতা,‘সাপ্তাহিক নতুন বাংলা পত্রিকার নিজস্ব সংবাদদাতা’সাপ্তাহিক জয়পুরহাট বার্তা পত্রিকার বার্তা সম্পাদক,দৈনিক দুর্জয় বাংলার পত্রিকার ব্যুরো প্রধান ও সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার পদে থেকে মৃত্যুকালীন সময় পর্যন্ত তিনি সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন।তাহার আরও অসংখ্য ইতিহাস রয়েছে যা আজও অজানা রয়েছে।

যে ইতিহাসে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তিনি সৃজনশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বাক্ষর রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন নিরপেক্ষ সাংবাদিকতার এক অগ্রদূত।

এছাড়াও সামাজিক বৈষম্য, নিপীড়িত মানুষের পক্ষে তার কলম ছিলো সোচ্চার। সাংবাদিকতায় নিজের সৃজনশীলতা ও রুচিবোধের চর্চা বরাবরই অনুজদের আকর্ষণ করেছে। শুধু সাংবাদিকতায় নয় তিনি ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন প্রয়াত সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস।প্রয়াত সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পৌর সদরের ০৩ নম্বর ওয়ার্ডের স্বর্গীয় শুকুলাল চন্দ্র দাস এর দ্বিতীয় ছেলে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সন্তানের জনক ছিলেন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জীবদ্দশায় প্রবীণ এই সাংবাদিকের হাত ধরে অনেকেই আজ সাংবাদিকতা পেশায় এসেছেন এবং তাদেরকে তিনি নিজে প্রশিক্ষিত করেছেন। বর্তমানে তারা দেশের বিভিন্ন সুনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সহিত কর্মরত আছেন।

উল্লেখ্য, সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স,উচ্চ রক্তচাপ কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ (শ.মে.ক.) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তার তৃতীয় মৃত্যু বার্ষিকীতে জাতীয় প্রেসক্লাব,জাতীয় রিপোর্টার ক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব,প্রেসক্লাব বাংলাদেশ,সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি),বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম সংগঠনের পাশাপাশি দেশের জাতীয়, আঞ্চলিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার পক্ষথেকে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। সব চেয়ে বড় বিষয় এই আজ ২৯ শে জুন তার তৃতীয় মৃত্যু বার্ষিকী বড় পরিসরে উৎযাপন করা সম্ভব হয়নি। শুধু মাত্র ধর্মীয় রীতি অনুসারে স্বল্প পরিসরে পারিবারিক ভাবে করা হলেও -৪-৫ দিনের মধ্যে বড় পরিসরে মৃত্যুবার্ষিকী উৎযাপনের দিন-তারিখ জানিয়ে দেয়া হবে। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ ও পরিবার বর্গ বার্তাটি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026