
মিজানুর রহমান নাগরপুর
নাগরপুর হইতে সরাসরি কালামপুর মির্জাপুরের রোডে বাড়ছে প্রতিনিয়ত দুর্ঘটনা আনুমানিক ২:৩০ মিনিটে ধান পাট ব্যবসায়ী মোঃ নুরু মিয়া ( ৬৫ ) ব্যবসায়িক কাজ শেষ করে । ভাতশালা মোর হইতে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মোঃ নুরু মিয়া ( ৬৫ ) স্থানীয় সূত্রে জানা যায় রাস্তার বাম পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন মোঃ নুরু মিয়া ( ৬৫ ) ফাঁকা রাস্তায় হঠাৎ করে এসবি লিং বাস গাড়ি নিজ সাইট হইতে অপর সাইড এ আচমকা চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেগাড়ি ড্রাইভার ও হেলপার । ঘটনাস্থলেই মাথায় আঘাত পেয়ে পর্যাপ্ত রক্তক্ষরণ হয় মারা যান মোঃ নুরু মিয়া ( ৬৫ ) স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ব্যবসায়ী মোঃ নুরু মিয়া ( ৬৫ ) পাশের গ্রাম কলমাইদ এর স্থায়ী বাসিন্দা তার একটি ছেলে ও একটি কন্যা সন্তান আছে বলে জানান স্থানীয় গ্রামবাসী তার ছেলেমেয়ে দুজনেই প্রবাসী বলে জানান । মোঃ নুরু মিয়া ( ৬৫ ) দীর্ঘদিন যাবত এই ব্যবসা সংসার চালাতেন , দুর্ঘটনা প্রত্যক্ষ দোষীদের কে গাড়িসহ নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মৃত মোঃ নুরু মিয়া ( ৬৫ ) কে ও থানায় নেয়া হয়েছে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা জানায় নাগরপুর হইতে কালামপুর এই রোডটি পর্যাপ্ত ব্যস্ততম রোড হিসেবে পরিচিত প্রতিনিয়ত বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে ঘটছে বড় বড় দুর্ঘটনা এছাড়া ও স্থানীয়দের ভাষ্যমতে জানা যায় গাড়ির মূল ড্রাইভার গাড়িতে না থাকায় গাড়ির হেলপার দিয়ে গাড়ি চালানোর কারণে এ ধরনের দুর্ঘটনা হচ্ছে বলে জানান এছাড়াও এই রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত থাকার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় ভাঙাচোরা ও মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে রাস্তায় গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত হারাচ্ছে তাজা প্রাণ । স্থানীয়দের দাবি দক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি না চালানো এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত এরকম যেন আর কারো বাবা বা সন্তান দুর্ঘটনার শিকার না হয় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আশা দাবী করেন স্থানীয় জনগণ।