পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার
Update Time :
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫,
215 Time View
পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. সরওয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্তি কমিশনার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, রাজশাহী সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার ও এসবির পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
124
সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. সরওয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্তি কমিশনার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, রাজশাহী সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার ও এসবির পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে।