1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পীরগাছায় পাঠাগারে চুরি, বাদ্যযন্ত্র ও বইপত্র উধাও

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 144 Time View
126

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রংপুরের পীরগাছায় পাঠাগার ভিত্তিক সমাজ-সংস্কৃতি চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র এর পাঠাগারে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পীরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা যায়, উপজেলার অন্নদানগরের জিএমসি-২ এলাকায় অবস্থিত পাঠাগারে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সাপ্তাহিক পাঠচক্র ও সাংস্কৃতিক ক্লাসে অংশ নিতে এসে সদস্যরা গেটের তালা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কাঠের একটি আলমারিতে রাখা বাদ্যযন্ত্র ও স্টিলের আলমারিতে রাখা কিছু বইপত্র নেই।

চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে—একটি হারমোনিয়াম, তবলা, ডুগি, খঞ্জনি, এক ডজন বাঁশি এবং বেশ কিছু দামি বই। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর রবি জানান, ২০২০ সাল থেকে জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় এই পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। শুরু থেকেই নানা বাধার মুখে পড়েছি। গত জুলাই মাসে নিষিদ্ধ ছাত্রলীগের একটি অংশ এখানে হামলা চালায়। পরে স্থানীয় এক ছাত্রদল নেতা পাঠাগার দখল করে নেয়। অনেক চেষ্টা করে আমরা আবার কার্যক্রম শুরু করি। এর মাঝেই কে বা কারা রাতে তালা খুলে বাদ্যযন্ত্র ও গুরুত্বপূর্ণ বইপত্র চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, বর্তমানে স্থানীয় ভূমিহীন আবাসন প্রকল্পে প্রতিষ্ঠানটির আরেকটি পাঠাগার ও কমিউনিটি স্কুল কার্যক্রমও বন্ধ রয়েছে। কিছু সমন্বয়ক পরিচয়ধারীদের বাধার কারণে সেটি চালু করা যাচ্ছে না।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া কালবেলাকে জানান, তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি তারা তদন্ত করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026