1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পিরোজপুরে নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে বিএনএ’র বিক্ষোভ সমাবেশ

প্রভাতী প্রতিবেদন 
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 315 Time View
895

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে তা অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন (বিএনএ) জেলা শাখা।বুধবার সকালে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট (এনটিআই) চত্বর থেকে নার্সরা একটি বিক্ষোভ র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর জেলা হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে যুক্ত হয়। সেখানে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত নার্সদের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত উন্নয়নকে হুমকির মুখে ফেলবে। তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৮ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।কর্মসূচিতে বিএনএ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026