1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনার ভাঙ্গুড়ায় বিল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধে মানববন্ধন

গিয়াস উদ্দিন সরদার
  • Update Time : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫,
  • 117 Time View
204

গিয়াস উদ্দিন সরদার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন খান মিঠুর বিরুদ্ধে ঠিকাদারের প্রাপ্য বিল আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী ঠিকাদার ও এলাকাবাসী। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে খানমরিচ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার ও মাটির রাস্তা নির্মাণ প্রকল্পের বরাদ্দ পাওয়ার পর কাজ বাস্তবায়নের দায়িত্ব দেন ইউপি চেয়ারম্যান মিঠু। তিনি মোঃ মাসুদ রানা আপেল কে ঠিকাদার হিসেবে দায়িত্ব দেন।

অভিযোগ রয়েছে, আপেল কাজ সম্পন্ন করার পর বিল উত্তোলনের জন্য চেয়ারম্যানের কাছে বহুবার যোগাযোগ করলেও তিনি “দেবো, দিচ্ছি” এমন আশ্বাস দিয়ে প্রায় দুই বছর ধরে বিল প্রদান করেননি। ন্যায্য বিল না পেয়ে আর্থিক সংকটে পড়েন ঠিকাদার। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধনের উদ্যোগ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জাহিদ হাসান, আশিকুর রহমান সহ এলাকাবাসী। তারা বলেন, পরিশ্রম করে কাজ করেও যদি ঠিকাদার প্রাপ্য বিল না পান, তাহলে উন্নয়নমূলক কাজে মানুষের আস্থা নষ্ট হবে। এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে ঠিকাদারের পাওনা পরিশোধ করতে হবে।

ভুক্তভোগী ঠিকাদার মোঃ মাসুদ রানা আপেল বলেন, দুই বছর ধরে শুধু আশ্বাস শুনছি। টাকা না পেয়ে আমি পরিবার নিয়ে চরম অর্থ সংকটে আছি। আমার ন্যায্য বিল দ্রুত পরিশোধ করা হোক। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে কোনো প্রকল্পের কাজই দিইনি। সাবেক এমপি পুত্র তাকে কাজ করতে বলেছিল এটা শুধু শুনেছি। সরকার পরিবর্তনের পর এখন আমার কাছে বিলের জন্য চাপ দিচ্ছে। যেখানে আমি প্রকল্পই দেইনি, সেখানে বিল দেওয়ার তো কোন প্রশ্নই আসে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026