1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পলাশে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মিনার হোসেন, পলাশ
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 103 Time View
149

মোহাম্মদ মিনার হোসেন, পলাশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর পলাশে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

২২ অক্টোবর ২০২৫ রোজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, শুধুমাত্র বলপ্রয়োগ করে কোনো ছেলে বা মেয়েকে ভালো পথে আনা সম্ভব নয়। প্রথমত বাবা-মাকে সন্তানের প্রতি নজর দিতে হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে, কি করে,এসব বিষয়ে সচেতন হতে হবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা ইসমাইল খায়েরি, এনসিপি পলাশ উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, পল্লী বিদ্যুতের ডিজিএম মনোয়ার হোসেন সুমন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পলাশ গড়ে তোলা সম্ভব।নির্বাহী কর্মকর্তা আরও বলেন, নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র প্রশাসন একা কোনো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে না।এর জন্য সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা অপরিহার্য।পরিবার থেকেই সচেতনতা শুরু হলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026