1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পর্যটকের মধ্যে তৈনখাল থেকে স্মৃতি নামে আরো ১ নারী পর্যটকের লা,শ উ,দ্ধা,র

শফিকুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 231 Time View
223

শফিকুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বান্দরবানের আলীকদম উপজেলায় নিখোঁজ হওয়া তিন পর্যটকের মধ্যে স্মৃতি নামের এক নারী পর্যটকের মরদেহ তৈনখাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে দুই দিনে দুই পর্যটকের মরদেহ উদ্ধার হলেও হাসান নামের অপর এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ১০টার দিকে তৈনখালের আমতলী নৌঘাট এলাকা থেকে নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্মৃতি আকতার (২৪) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকি সাভার এলাকার মো. হাবিবুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তৈনখালের ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল এসে আমতলী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ হওয়ার তিনজনের মধ্যে মরদেহটি নারী পর্যটক বলে নিশ্চিত করেছেন পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার বাজার পাড়ার কানাইমাঝির ঘাট এলাকার নদীতে ভাসমান অবস্থায় শেখ জুবাইরুল ইসলাম (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

পর্যটক ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ৯ জুন ৩৩ সদস্যের একটি পর্যটক দল দুইজন গাইডসহ তৈনখালের মাধ্যমে আলীকদম-থানচি সীমান্তের ক্রিসতং পাহাড়ের চূড়ার দিকে একটি দুর্গম এলাকায় ভ্রমণে যায়। সে সময় তৈনখালের গভীর স্রোতে তিনজন পর্যটক ভেসে যান। তাদের মধ্যে একজনের মরদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়।

আরো জানা যায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত বুধবার আলীকদমে এসেছিলেন। এই দলে কো হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গমনের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির বলেন, সকালে তৈল খাল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুজন পর্যটক মরদেহ উদ্ধার হলেও আরো এক পর্যটকের নিখোঁজ রয়েছে। উদ্ধারের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026