
এম,এ,করিম ভুঁইয়া স্টাফ রিপোর্টার ফেনী
পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে পরশুরাম উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেন।২৬ অক্টোবর (রবিবার) সকালে ফুলগাজী আমজাদহাটে গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় চোরাকারবারি একটি পিক আপ এর চাপায় সিএনজি চালক মাহফুজ আলম রকি (২২) নামক যুবক নিহত হয়,২ জন গুরুতর আহত ।এই ঘটনায় ফুলগাজী থানা এস আই মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৬/১০/২৫ ইং ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেন।মানলা নং -১৪,ধারা The Special Powers Act ১৯৭৪, উক্ত মামলায় ১১ জন আসামির নাম উল্লেখ করে, ১ নং আসামি করা হয় ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাতকুচিয়া গ্রামের কৃতি সন্তান, পরশুরাম উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কারা নির্যাতিত নেতা ও পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোহাম্মদ তারেক হোসেনকে,পরশুরাম উপজেলা বিএনপি ৩০/১০/২০২৫ ইং বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় একটি জরুরী সংবাদ সম্মেলন আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পরশুরাম পৌর মেয়র আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ শফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ন আহ্বায়ক আবুল খায়ের লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক পাপরুল,সদস্য সচিব বাবু প্রমুখ।সংবাদ সম্মেলনে আব্দুল হালিম মানিক একটি লিখিত বক্তব্যে বলেন, মোহাম্মদ তারেক হোসেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সাতকুচিয়া নতুন জামে মসজিদের সাধারণ সম্পাদক,পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা, পাশাপাশি বক্সমাহমুদ বাজারের কাপড় ব্যবসায়ী, মাস্টার্স ডিগ্রিধারী একজন সাবেক মেধাবী ছাত্রনেতার নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার ১ নং আসামি করায় পরশুরাম উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি আরো বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্টের আমলে ২৬/৮/২০২২ ইং বক্সমাহমুদ বাজারে তারেককে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা করা হয়। এরপরেও বিভিন্ন সময় খুনি ফ্যাসিস্ট এর পেটুয়া বাহিনী তাকে হত্যার একাধিক চেষ্টা করে বিভিন্ন মিথ্যা মামলায় তাকে আসামি শ্রেণিভুক্ত করা হয়। ফেনীর বিভিন্ন রাজনৈতিক মামলায় ও তৎসময় তাকে আসামি করা হয়েছিল। আজকে আবারো নতুন করে তাকে নিয়ে একটি ষড়যন্ত্রকারী মহল তার সাংগঠনিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে, পুলিশকে প্রবাহিত করে অত্র মিথ্যা মামলায় ১ নং আসামী জড়িত করেছে। আমরা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মাননীয় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিচার হোক। নিরপরাধ তারেককে অত্র মামলায় কারা জড়িত করলো তার রহস্য উন্মোচন হওয়া দরকার। আমরা অতি দ্রুত অত্র মামলা হতে তারেককে অব্যাহতি প্রধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আমরা বিএনপি পরিবার আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশা করি, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মত পুলিশ পূর্বের মতো নিরীহ মানুষকে হয়রানি করবে এটা আমরা প্রত্যাশা করিনা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌর সাবেক মেয়র আবু তালেব বলেন, তারেক হোসেন পরিচ্ছন্ন মেধাবী ছাত্রনেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করি পুলিশ প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং তারেক হোসেনকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রধানের জন্য জোর দাবি জানাচ্ছি।