পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক
সাকিব হোসেন
Update Time :
বুধবার, আগস্ট ২০, ২০২৫,
195 Time View
পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক
সাকিব হোসেন বুধবার (২০ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল তাদের হাতেনাতে ধরে। চুরির ঘটনা ও আটক বুধবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের নির্মাণাধীন ছাত্রী হল থেকে আতাউল্লাহ (১৭) নামের এক তরুণকে এক ব্যাগ কাটা রডসহ আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে রাহাত মুন্সী (২১) নামের আরেকজনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়, এরপর তাকেও আটক করা হয়। আটক হওয়া এই দুজনই দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, গত রাত ১২টার দিকে সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি দেখা যায়। এরপর ভোর ৬টার দিকে আতাউল্লাহ রড নিয়ে হল থেকে বের হওয়ার সময় ধরা পড়েন। কর্তৃপক্ষের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত...
136
সাকিব হোসেন
বুধবার (২০ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল তাদের হাতেনাতে ধরে। চুরির ঘটনা ও আটক বুধবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের নির্মাণাধীন ছাত্রী হল থেকে আতাউল্লাহ (১৭) নামের এক তরুণকে এক ব্যাগ কাটা রডসহ আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে রাহাত মুন্সী (২১) নামের আরেকজনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়, এরপর তাকেও আটক করা হয়। আটক হওয়া এই দুজনই দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, গত রাত ১২টার দিকে সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি দেখা যায়। এরপর ভোর ৬টার দিকে আতাউল্লাহ রড নিয়ে হল থেকে বের হওয়ার সময় ধরা পড়েন। কর্তৃপক্ষের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া জানান, আনসার কমান্ডারের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং আতাউল্লাহকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর রাহাত মুন্সীর সংশ্লিষ্টতা নিশ্চিত হলে তাকেও আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানিয়েছেন, আটক হওয়া দুজনের পরিবারকে ডেকে আনা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন: