
আতিকুর রহমান (পারভেজ) পটুয়াখালী
সোমবার সন্ধ্যায় অবশেষে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে ধান শীষের প্রার্থী হিসেবে বিএনপি মনোনয়ন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও অভ্যন্তরীণ বিতর্কের অবসান ঘটিয়ে কেন্দ্রীয় দপ্তর থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, এ আসনে একাধিক প্রার্থী মনোনয়নের দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা ও জনপ্রিয়তার বিবেচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী কে শুভেচ্ছা জানান।
স্থানীয় রাজনীতিবিদদের মতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে পটুয়াখালী -১ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের অবসান ঘটেছে এবং এখন দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে ধান শীষের বিজয়ের জন্য মাঠে নামবেন।