1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী

জাকারিয়া রানা পটুয়াখালী
  • Update Time : সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
  • 167 Time View
269

জাকারিয়া রানা পটুয়াখালী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বিএনপি থেকে
মনোনয়ন পেয়েছেন ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ২৩৭টি আসনের চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

আলতাফ হোসেন চৌধুরীর কর্মজীবন প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন একজন যোদ্ধা পাইলট হিসেবে এবং ড্যাসল্ট মিরাজের প্রধান পাইলট হিসেবে প্রশিক্ষণ অর্জন করেন। ১৯৭১ সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার হিসেবে যোগদান করেন।

১৯৭৪–১৯৭৭ সাল পর্যন্ত তিনি পাইলট প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১–১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। ১৯৯৫ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর বিএনপিতে যোগ দেন।

বিএনপি সরকারের সময় (২০০১–২০০৬) বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি হন। ২০০৮ এবং ২০১৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান মিয়ার কাছে পরাজিত হন। ২০১৬ সাল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026