1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পঞ্চগড়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আবু সাঈদ  পঞ্চগড়
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 144 Time View
223

আবু সাঈদ  পঞ্চগড়

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গনজমায়েত উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বর থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।দেবীগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। পরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে গনজমায়েত ও আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

তিনি বলেন, একটি দল নির্বাচন কে বানচাল করার জন্য পিআর পদ্ধতি চালু করার দাবি করেন। এখন তারা গন ভোটের পদ্ধতি চালু করতে চাচ্ছে। নির্বাচনে পরাজিত হবে এ ভয়ে তারা একেক সময় একেক কথা বলে বেড়াচ্ছে।আপনারা দরের পক্ষে ভোট চাবেন। আমরা জনগনের সাথে আছি, জনগণের সাথে থাকবো। একটি দল হিন্দু ধর্মের লোকদের ডেকে নিয়ে এসে কমিটি করছেন। তাদের বক্তব্য ভিডিও করে প্রচার করতেছেন। তিনি আরও বলেন, পরাজিত শক্তিরা নির্বাচন কে ভন্ডুল করার জন্য চেষ্টা করছে। আমরা যে কোন মূল্যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে জয় যুক্ত হবো।

পঞ্চগড় জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবুর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল যুব গনজমায়েতের উদ্ধোধন করেন। এসময় বক্তব্য দেন দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান গুড্ডু, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদলের নেতাকর্মীসহ দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন ও দেবীগঞ্জ পৌরসভার যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দেবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সুমন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026