1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নোয়াখালীতে ৩০০ কোপে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ এর হাতে গ্রেফতার

মোঃনুর উদ্দিন জেলা প্রতিনিধি নোয়াখালী
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 95 Time View
158

মোঃনুর উদ্দিন জেলা প্রতিনিধি নোয়াখালী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে ধারালো অস্ত্রে তিন শতাধিক কোপ দিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১),সিপিসি-৩,নোয়াখালী।সোমবার(২০ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট এলাকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।র‍্যাব জানায়,গ্রেফতার শুভ হাজীপুর ইউনিয়নের রাজা মিয়ার বাড়ির বাসিন্দা। তিনি আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য ও বেপরোয়া প্রকৃতির সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।মামলার এজাহার অনুযায়ী,গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের কল্লা মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে শুভসহ কয়েকজন সন্ত্রাসী কিশোর মারওয়ান হোসেন বিজয়ের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তিন শতাধিক কোপ দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত বিজয়কে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয়।ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে শুভকে আটক করে।গ্রেফতার শুভকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026