1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৮:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 121 Time View
265

নোয়াখালী সোনাইমুড়ী প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের সভায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বরকত উল্লাহ বুলুর সমর্থনে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের জন্য সভার আয়োজন করেন। বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী সভায় উপস্থিত হন।হঠাৎ মুখোশ পরা ৫০-৬০ জন যুবক সভাস্থলে হামলা চালায়। তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে হামলাকারীরা সভাস্থলে থাকা প্রায় পাঁচ শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে চলে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, ‘এখানে কোন সভা করা যাবে না।অভিযোগের বিষয়ে এডভোকেট আব্দুর রহিম চুন্নু আরও দাবি করেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য। তাদের কয়েকজনকে তিনি আদালত প্রাঙ্গণে আগে দেখেছেন বলেও জানান।হামলার পরপরই পুলিশকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে কেউ পৌঁছায়নি বলে তিনি অভিযোগ করেন।বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, “নির্বাচনী কেন্দ্র কমিটিকে কেন্দ্র করে একটি গণ্ডগোল হয়েছে বলে শুনেছি। এর বাইরে আমার জানা নেই।এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026