1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 5:39 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

মোঃ রাজু মিয়া সোহাগ,রংপুর বিভাগীয় ব্যুরোঃ
  • Update Time : Thursday, May 15, 2025,
  • 111 Time View
65

মোঃ রাজু মিয়া সোহাগ,রংপুর বিভাগীয় ব্যুরোঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে আদালতে আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ এ.বি. এম গোলাম রসুল।

রফিকুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদপাড়ার বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মাসে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন ওই ছাত্রীর বাবা।

আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী জানান, ‘মামলার দীর্ঘ শুনানি শেষে রফিকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তিন বছর আটক আদেশ এবং একই আইনের ৯ (১) ধারায় দশ বছর আটক আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট