1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নির্যাতন বন্ধ ও ৫%বাড়িভাড়া বাতিলের দাবিতে ফুলবাড়ীতে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 108 Time View
162

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উপর নির্যাতন বন্ধের প্রতিবাদ এবং ৫ শতাংশ (৫%) বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শিমুলবাড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ আব্দুল মালেক,ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ,বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন,ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম,গংগার হাট এমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিউল ইসলাম,বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোখলেছুর রহমান বাহাদুর,কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের সহঃ মৌলভী শিক্ষক মঈনুদ্দিন সেলিম,অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া,খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার হায়দার আলী,গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আকলিমা খাতুনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে।” তারা সরকারের প্রতি দ্রুত শিক্ষক সমাজের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। শিক্ষক ও কর্মচারীদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং ৫ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। তারা অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026