
আবির খান জামালপুর
অদ্য ০১/১১/২০২৫ খ্রিঃ তারিখ সময় ১০.০০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশনা অনুযায়ী ৭ এপিবিএন, সিলেট কর্তৃক আয়োজিত ৭ এপিবিএন, সিলেটের ভেন্যুতে আরআরএফ, সিলেট এর ৫০ জন সদস্য (কনস্টেবল হতে ইন্সপেক্টর) পদমর্যাদার সদস্যদের “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে কোর্সের ৪র্থ পর্যায়ে ৭ম ব্যাচে” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ৭ এপিবিএন, সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এ আর এম আলিফ মহোদয়।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, আকলিমা আক্তার’সহ কোর্সের প্রশিক্ষক প্রশিক্ষণার্থীগন সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। জনতার সেবক জনাব এ আর এম আলিফ মহোদয় ৭ এপিবিএন সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এর সততা ও দক্ষতায় সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী দায়িত্ব সুস্থভাবে সম্পাদনের লক্ষ্যে” শুভ উদ্বোধন অনুষ্ঠান।
অধিনায়ক মহোদয় আরআরএফ, সিলেট এর সকল প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।