নাসিরনগর,প্রতিনিধি,মোঃ সোবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা নাশকতা মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার ভলাকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম। গ্রেপ্তার রুবেল মিয়া (৪০) নাসিরনগর উপজেলা যুবলীগের সদস্য। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় রুবেল মিয়া সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ওসি খাইরুল আলম বলেন, রুবেল মিয়া আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নাশকতার অভিযোগে মামলা রয়েছে
97
নাসিরনগর,প্রতিনিধি,মোঃ সোবেল মিয়া
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা নাশকতা মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার ভলাকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম।
গ্রেপ্তার রুবেল মিয়া (৪০) নাসিরনগর উপজেলা যুবলীগের সদস্য।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় রুবেল মিয়া সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ওসি খাইরুল আলম বলেন, রুবেল মিয়া আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নাশকতার অভিযোগে মামলা রয়েছে