1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নান্দাইলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,
  • 101 Time View
165

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।সকাল ৯ ঘটিকায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রধান অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফাতেমা জান্নাত।এরপর বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল আমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফাতেমা জান্নাত বলেন, “মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় অহংকার। বীর শহীদদের ত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক অনাড়ম্বর পরিবেশে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026