1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নান্দাইলে বারুইগ্রাম চৌরাস্তা সরকারি গরুর হাট দখলের অভিযোগ

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 110 Time View
429

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম চৌরাস্তা সরকারি ইজারাকৃত গরুর হাটকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বৈধ ইজারাদার মোঃ মোমতাজ উদ্দিন অভিযোগ করেছেন—একদল রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি বলপ্রয়োগ করে সরকারি হাট দখলে নিয়ে টোল আদায় করছেন এবং তাঁকে হাটে প্রবেশ করতে দিচ্ছেন না।ইজারাদারের জমা দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাংলা সন ১৪৩২–এর জন্য নিয়মিত কাগজপত্র ও সরকারি বিধি মেনে তিনি ইজারা গ্রহণ করেন এবং বরাবরের মতো বাজার পরিচালনা করে আসছেন। এদিকে কিছুদিন আগে একটি বিশেষ মহল বাজারটিকে ‘সরকারি পতিত জমিতে অবৈধভাবে পরিচালিত’ বলে উল্লেখ করে হাইকোর্টে রিট দায়ের করে— যার প্রেক্ষিতে আদালত ছয় মাসের স্থগিতাদেশ জারি করেন।পরে ইজারাদার মোমতাজ উদ্দিন পূর্ণাঙ্গ কাগজপত্রসহ সুপ্রিম কোর্টে আপিল করলে সর্বোচ্চ আদালত হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে নান্দাইল উপজেলা প্রশাসনকে নিয়মিত বাজার পরিচালনার অনুমতি প্রদান করেন।তবে গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত হাটের দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইজারাদারের ভাষ্য উপজেলা বিএনপি ও যুবদল পরিচয়ধারী শাহেদ আলী (৫০), শাকিল (৩৫), তাপস (৩৫), জাহিদ (৩৬), পাবেল (৩৮), মামুন (৩৬), মিজান (৪২)সহ কয়েকজন অনুসারী দলীয় প্রভাব খাটিয়ে হাট দখল করে নেন এবং টোল আদায় শুরু করেন। এমনকি তাঁকে বাজারে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়।মোমতাজ উদ্দিন জানান,সরকারকে ইজারা মূল্য, ১৫% ভ্যাট, ১০% আয়কর ও ৫% জামানত সবই পরিশোধ করেছি। সরকারের কাছে আমার এক টাকাও বকেয়া নেই। অথচ রাজনৈতিক প্রভাব দেখিয়ে আমাকে হাট চালাতে দেওয়া হচ্ছে না যা সম্পূর্ণ অন্যায়৷ এতে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।তিনি অবশিষ্ট ৪ মাস শান্তিপূর্ণভাবে বাজার পরিচালনায় প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন।ঘটনার জেরে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সরকারি ইজারাকৃত হাট দখলে চলে গেলে বাজারের শৃঙ্খলা ভেঙে পড়বে, আর সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তাঁরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।উপজেলা প্রশাসনের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সরকারি হাটকে কেন্দ্র করে এমন উত্তেজনা ও বিশৃঙ্খলা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনের পদক্ষেপের ওপরই এখন মূলত নির্ভর করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026